
মুম্বাইয়ের একটি ডিনার পার্টিতে প্রথম দেখা। তার পর থেকেই শুরু হয় প্রেম। তবে সংসার করার পরিকল্পনা নিতে অনেকটা সময় লেগেছিল বলিউড অভিনেত্রী জুহি চাওলা ও ব্যবসায়ী জয় মেহতার। তবে বলিউডের অনান্য তারকাদের মত ধুমধামে নয়, জুহি বিয়ে সেরেছিলেন গোপনে।
এখন প্রায় বছর তিরিশের বিবাহিত জীবন তাদের। বিয়ের সময় জুহি রীতিমত তারকা। ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘ডর’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’ এবং ‘ইশক’-এর মত ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন দর্শককে।
হিন্দুস্তান টাইমস লিখেছে ১৯৯৫ সালে বিয়ে করেন জুহি ও জয়। ২০০১ সালে জুহি তাদের প্রথম সন্তান কন্যা জাহ্নবী মেহতার জন্ম। সেই সময়েই প্রথম তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।