July 28, 2026, 2:47 pm
শিরোনাম :
ঢাকা মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: প্রধান আসামী গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার টেকনাফ রাজার ছড়া দারুত তাহ্ফিজ মাদ্রাসা: বার্ষিক শিক্ষা সফর ও আদর্শ হিফ্জ শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ করতে পূর্ণ প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম শিক্ষার্থী সংখ্যা ও পাসের হারকে ভিত্তি করে নতুন এমপিও নীতিমালা ঘোষণা; শর্ত না মানলে বন্ধ হতে পারে শিক্ষকদের বেতন-ভাতা উখিয়া-টেকনাফ রেঞ্জের ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ তদন্তে তিন সদস্য নিযুক্ত বন বিভাগে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত, জার্মান এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে না টেকনাফে আমতলী সমাজ উন্নয়ন ঐক্য পরিষদের ২৭তম মাহফিল উপলক্ষে দাওয়াত গ্রহণ করলেন পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি সাইয়্যিদ ফয়সাল নাদিম শাহ বিএনপি ও জামায়াতের ভোট ব্যবধান মাত্র ৪%, জরিপে প্রকাশ কক্সবাজারের সাবেক পিপি এডভোকেট ফরিদুল আলম ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোদির মানবিক বার্তা- খালেদা জিয়ার সুস্থতা কামনা, পাশে থাকার আশ্বাস দিল ভারত

হোয়াটসঅ্যাপে সতর্কতা ছাড়াই বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট

Reporter Name

হোয়াটসঅ্যাপে সতর্কতা ছাড়াই বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট
জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা আরও কঠোর করেছে। ফলে বড় ধরনের অপব্যবহার না করলেও হঠাৎ সতর্কতা ছাড়াই অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হতে পারে। চ্যাট, কল, গ্রুপসহ সব ধরনের যোগাযোগ এক মুহূর্তেই বন্ধ হয়ে যেতে পারে।
হোয়াটসঅ্যাপের হেল্প সেন্টারের সতর্কবার্তা
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীর নিরাপত্তা ক্ষুণ্ণ করা, প্ল্যাটফর্মের অপব্যবহার বা পরিষেবার শর্ত ভাঙলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, চারটি সাধারণ ভুলের কারণে সবচেয়ে বেশি ব্যান হয় অ্যাকাউন্ট।
অ্যাকাউন্ট ব্যানের চারটি প্রধান কারণ
অননুমোদিত বা পরিবর্তিত অ্যাপ ব্যবহার
GB WhatsApp, Yo WhatsApp ও WhatsApp Plus-এর মতো থার্ডপার্টি অ্যাপ ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। এসব অ্যাপ এনক্রিপশন দুর্বল করে এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি করে।
বাল্ক মেসেজ বা স্প্যাম পাঠানো
অপরিচিত ব্যক্তিদের বারবার বার্তা পাঠানো বা গ্রুপে যুক্ত করা স্প্যাম আচরণ হিসেবে গণ্য হয়। অভিযোগ পেলে অ্যাকাউন্ট হুট করে নিষিদ্ধ করা হতে পারে।
হয়রানি, হুমকি বা প্রতারণা
অপমানজনক বার্তা, হুমকি, ঘৃণাবাচক বক্তব্য বা কারও পরিচয় ব্যবহার করে প্রতারণা গুরুতর লঙ্ঘন। অভিযোগ পেলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা হয়।
সতর্কবার্তা উপেক্ষা করা
প্রথমবার নিয়মভঙ্গ করলে সাময়িক অসুবিধা হয়, কিন্তু পুনরায় একই কাজ করলে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। একটি ছোট ভুলও বড় ধরনের ‘কমিউনিকেশন ব্ল্যাকআউট’-এর কারণ হতে পারে। তাই: অননুমোদিত অ্যাপ ব্যবহার না করা স্প্যামিং এড়িয়ে চলা গোপনীয়তা রক্ষা করা সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া
এতে ব্যবহারকারীরা স্থায়ী ব্যান থেকে বাঁচতে সক্ষম হবেন।