
সুপারস্টার শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার দ্বিতীয় নায়িকার নাম সামনে এসেছে। তিনি কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।
আনন্দবাজার লিখেছে, ‘বঁধুয়া’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে এসেছিলেন তিনি। তার দ্বিতীয় কাজ দীপক অধিকারী দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমায়, যা আছে মুক্তির অপেক্ষায়। এরপর তিনি পর্দায় আসবেন শাকিবের নায়িকা হয়েছে।
পরিচালক আবু হায়াত মাহমুদ শাকিবকে নিয়ে প্রিন্স বানাচ্ছেন আগামী রোজার ঈদের জন্য। প্রথমে শোনা গিয়েছিল কলকাতা থেকে ইধিকা পাল অথবা রুক্মিণী মৈত্র হবেন সিনেমার নায়িকা। আর ঢাকা থেকে কে নায়িকা হচ্ছেন তা নিয়ে খানিকটা লুকোছাপাই দেখা যাচ্ছিল।