
দুই দিনে চার দফা ভূমিকম্প নিয়ে আতঙ্ক না কাটতেই ফের ভূপৃষ্ঠের ঝাঁকুনিতে কাপল বাংলাদেশ।
বৃহস্পতিবার বিকাল ৪টা ১৫ মিনিটে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৮ কিলোমিটার দূরে নরসিংদীর ঘোড়াশালে। এটি ছিল মৃদু মাত্রার ভূমিকম্প; রিখটার স্কেলে এটি ছিল ৩ দশমিক ৬ মাত্রার।