July 29, 2026, 3:31 pm
শিরোনাম :
ঢাকা মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: প্রধান আসামী গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার টেকনাফ রাজার ছড়া দারুত তাহ্ফিজ মাদ্রাসা: বার্ষিক শিক্ষা সফর ও আদর্শ হিফ্জ শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ করতে পূর্ণ প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম শিক্ষার্থী সংখ্যা ও পাসের হারকে ভিত্তি করে নতুন এমপিও নীতিমালা ঘোষণা; শর্ত না মানলে বন্ধ হতে পারে শিক্ষকদের বেতন-ভাতা উখিয়া-টেকনাফ রেঞ্জের ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ তদন্তে তিন সদস্য নিযুক্ত বন বিভাগে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত, জার্মান এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে না টেকনাফে আমতলী সমাজ উন্নয়ন ঐক্য পরিষদের ২৭তম মাহফিল উপলক্ষে দাওয়াত গ্রহণ করলেন পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি সাইয়্যিদ ফয়সাল নাদিম শাহ বিএনপি ও জামায়াতের ভোট ব্যবধান মাত্র ৪%, জরিপে প্রকাশ কক্সবাজারের সাবেক পিপি এডভোকেট ফরিদুল আলম ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোদির মানবিক বার্তা- খালেদা জিয়ার সুস্থতা কামনা, পাশে থাকার আশ্বাস দিল ভারত

টেকনাফে আমতলী সমাজ উন্নয়ন ঐক্য পরিষদের ২৭তম মাহফিল উপলক্ষে দাওয়াত গ্রহণ করলেন পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি সাইয়্যিদ ফয়সাল নাদিম শাহ

Reporter Name

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী সমাজ উন্নয়ন ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ২৭তম বার্ষিক মাহফিলে অংশগ্রহণের আমন্ত্রণ গ্রহণ করেছেন পাকিস্তানের বিখ্যাত ইসলামী গবেষক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফতি সাইয়্যিদ ফয়সাল নাদিম শাহ। তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মাঝে ইতোমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

মুফতি ফয়সাল নাদিম শাহ পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেমদের একজন হিসেবে সুপরিচিত। তিনি উপমহাদেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব সাইয়্যিদ আবদুল মজিদ নাদিম (রহ.)–এর সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই ধর্মীয় জ্ঞান ও আধ্যাত্মিক পরিবেশে বেড়ে ওঠেন। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির প্রসিদ্ধ দ্বীনি প্রতিষ্ঠান মারকাযু নাদিমুল কুরআন মাদরাসা পরিচালনার দায়িত্ব পালন করছেন।

বক্তা হিসেবে তার জনপ্রিয়তা বিশেষভাবে উল্লেখযোগ্য। সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছাতে সক্ষম এমন কোমল, সাবলীল ও স্পষ্ট বক্তব্যই তাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করেছে। জটিল ইসলামি বিষয়বস্তুও তিনি সহজ ভাষায় ব্যাখ্যা করেন- যা তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের কাছে ইসলামের বার্তাকে আরো গ্রহণযোগ্য করে তোলে।

পাকিস্তান ছাড়াও তিনি বিভিন্ন দেশে ইসলামি সম্মেলন, দাওয়াহ প্রোগ্রাম ও বিশেষ মাহফিলে নিয়মিত বক্তৃতা দিতে সফর করে থাকেন। বাংলাদেশেও তিনি বহুবার ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

আমতলী সমাজ উন্নয়ন ঐক্য পরিষদের আয়োজকদের ভাষ্যমতে, এই মাহফিল দীর্ঘদিন ধরে এলাকায় ধর্মীয় চেতনা, সামাজিক মূল্যবোধ ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতি বছরই বিপুলসংখ্যক মানুষ এই মাহফিলে অংশ নেন। এবারের মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফতি সাইয়্যিদ ফয়সাল নাদিম শাহ দাওয়াত গ্রহণ করায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে।

আয়োজকরা জানান, মাহফিলে তিনি কোরআন-সুন্নাহভিত্তিক জীবনবিধান, সমাজ সংস্কার, নৈতিকতা, এবং মুসলিম উম্মাহর ঐক্য বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।

মাহফিল সফল করতে আমতলী সমাজ উন্নয়ন ঐক্য পরিষদ এলাকা ও আশপাশের সকল ধর্মপ্রাণ মুসলিমদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে।