
টেস্ট সিরিজে তবু মুশফিকুর রহিমের শততম টেস্ট ঘিরে উৎসবের আবহ ছিল। টি-টোয়েন্টি সিরিজে তেমন কোনো উপকরণই ছিল না। হঠাৎ সেখানে উত্তেজনার রসদ ছড়ালেন লিটন কুমার দাস। তার ক্ষোভের আগুন ও বিস্ফোরক নানা মন্তব্য বদলে দিল সিরিজের আবহ সঙ্গীত। বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ সিরিজে যোগ হলো নতুন মাত্রা।
আয়ারল্যান্ডের অবশ্য এখানে কোনো ভূমিকা নেই। উপমহাদেশে বিশ্বকাপের আড়াই মাস আগে এখানে সিরিজ খেলতে পারা তাদের জন্য বড় সুযোগ। বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে একইরকম কন্ডিশনে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে চান তারা।
দুই দলের দুই রকম আবহে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হচ্ছে বৃহস্পতিবার। চট্টগ্রামে খেলা শুরু সন্ধ্যা ৬টায়।