June 3, 2026, 5:32 pm
শিরোনাম :
ঢাকা মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: প্রধান আসামী গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার টেকনাফ রাজার ছড়া দারুত তাহ্ফিজ মাদ্রাসা: বার্ষিক শিক্ষা সফর ও আদর্শ হিফ্জ শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ করতে পূর্ণ প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম শিক্ষার্থী সংখ্যা ও পাসের হারকে ভিত্তি করে নতুন এমপিও নীতিমালা ঘোষণা; শর্ত না মানলে বন্ধ হতে পারে শিক্ষকদের বেতন-ভাতা উখিয়া-টেকনাফ রেঞ্জের ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ তদন্তে তিন সদস্য নিযুক্ত বন বিভাগে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত, জার্মান এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে না টেকনাফে আমতলী সমাজ উন্নয়ন ঐক্য পরিষদের ২৭তম মাহফিল উপলক্ষে দাওয়াত গ্রহণ করলেন পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি সাইয়্যিদ ফয়সাল নাদিম শাহ বিএনপি ও জামায়াতের ভোট ব্যবধান মাত্র ৪%, জরিপে প্রকাশ কক্সবাজারের সাবেক পিপি এডভোকেট ফরিদুল আলম ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোদির মানবিক বার্তা- খালেদা জিয়ার সুস্থতা কামনা, পাশে থাকার আশ্বাস দিল ভারত

প্রিপেইড মিটারের চার্জ- ভাড়া নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন ব্যাখ্যা

Reporter Name

দেশে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য ডিমান্ড চার্জ, মিটার ভাড়া, রিবেট ও রিচার্জ–সংক্রান্ত নিয়ম ব্যাখ্যা করেছে বিদ্যুৎ বিভাগ। সংস্থাটি জানিয়েছে, প্রিপেইড মিটারের ক্ষেত্রে মাসের প্রথম রিচার্জ থেকেই ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া কেটে নেওয়া হয়।
কোনো মাসে রিচার্জ না করলে পরবর্তী রিচার্জের সময় বকেয়া চার্জ সমন্বয় করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) বিদ্যুৎ বিভাগ জানায়, প্রিপেইড ও পোস্টপেইড উভয় মিটারে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ও ব্যয় সমানই থাকে। তবে শুধু প্রিপেইড গ্রাহকেরা রিচার্জ করা এনার্জির ওপর ০.৫ শতাংশ রিবেট সুবিধা পান।

এছাড়া প্রিপেইড সংযোগে নিরাপত্তা জামানত প্রয়োজন না হলেও, অনুমোদিত লোড অনুযায়ী মাসিক ৪২ টাকা (আবাসিক) হারে ডিমান্ড চার্জ ও ৫% ভ্যাট প্রযোজ্য।

বিতরণ সংস্থার দেওয়া মিটারের ক্ষেত্রে প্রতি মাসে সিঙ্গেল ফেজ ৪০ টাকা এবং থ্রি ফেজ ২৫০ টাকা মিটার ভাড়া কাটা হয়।
মিটারে কোনো ত্রুটি দেখা দিলে সংস্থাটি তা বিনামূল্যে পরিবর্তন করে দেয়। তবে গ্রাহকের নিজস্ব মিটারের জন্য ভাড়া প্রযোজ্য নয়।

গ্রাহক যেকোনো সময় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন পেমেন্ট, ব্যাংক বুথ, পস এজেন্ট বা ভেন্ডিং স্টেশন থেকে রিচার্জ করতে পারেন। ফলে সময় ও যাতায়াত খরচ কমে এবং ব্যালেন্স মুহূর্তেই জানা যায়।
ব্যালেন্স কমে গেলে মিটার নিজে থেকেই স্বয়ংক্রিয় নোটিফিকেশন দেয়।

ব্যালেন্স শেষ হলেও, বিকেল ৪টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনসহ ইমার্জেন্সি ক্রেডিট সুবিধা ব্যবহার করতে পারবেন গ্রাহক। ব্যবহৃত এই অগ্রিম ব্যালেন্স পরবর্তী রিচার্জ থেকে সমন্বয় করা হয়।

বিদ্যুৎ বিভাগ আরও জানায়, মিটারে আগে জমা থাকা ব্যালেন্স দিয়ে গ্রাহক রিচার্জ না করলেও বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন, তবে সেই জমা ব্যালেন্স থেকে ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া কাটা হবে না।