
রবিবার দুপুর ১২টার দিকে খুলনা মহানগর আদালত চত্বরে প্রকাশ্যে দুই আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা- ফজলে রাব্বি রাজন ও হাসিব, দু’জনই সোনাডাঙ্গা থানার অস্ত্র মামলার আসামি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিরা শেষে বের হওয়ার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা প্রথমে গুলি ছোড়ে, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। মাঠেই একজন মারা যান, অন্যজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ বলছে- হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।
দিনদুপুরে আদালত এলাকায় এমন হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।