
কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের সরকারি গাড়িচালক রঞ্জন কুমার মজুমদারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যাচাইয়ের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (টেকনাফ ও উখিয়া রেঞ্জ) দায়িত্বপ্রাপ্ত মো. মনিরুল ইসলামকে প্রধান করে এ কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।
কমিটির প্রধানের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের আরও দুই কর্মকর্তা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তারা যৌথভাবে অভিযোগের সত্যতা যাচাই করে সিদ্ধান্তের সুপারিশ দেবেন।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর ‘ড্রাইভার জিম্মি’ শিরোনামে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের একটি সংবাদ প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে উল্লেখিত ঘটনাকে কেন্দ্র করে রঞ্জন কুমারের বিরুদ্ধে এ তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেয় দক্ষিণ বন বিভাগ।
তিন সদস্যের এই কমিটি বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণে বিভাগের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেবে।