June 3, 2026, 2:53 pm
শিরোনাম :
ঢাকা মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: প্রধান আসামী গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার টেকনাফ রাজার ছড়া দারুত তাহ্ফিজ মাদ্রাসা: বার্ষিক শিক্ষা সফর ও আদর্শ হিফ্জ শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ করতে পূর্ণ প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম শিক্ষার্থী সংখ্যা ও পাসের হারকে ভিত্তি করে নতুন এমপিও নীতিমালা ঘোষণা; শর্ত না মানলে বন্ধ হতে পারে শিক্ষকদের বেতন-ভাতা উখিয়া-টেকনাফ রেঞ্জের ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ তদন্তে তিন সদস্য নিযুক্ত বন বিভাগে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত, জার্মান এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে না টেকনাফে আমতলী সমাজ উন্নয়ন ঐক্য পরিষদের ২৭তম মাহফিল উপলক্ষে দাওয়াত গ্রহণ করলেন পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি সাইয়্যিদ ফয়সাল নাদিম শাহ বিএনপি ও জামায়াতের ভোট ব্যবধান মাত্র ৪%, জরিপে প্রকাশ কক্সবাজারের সাবেক পিপি এডভোকেট ফরিদুল আলম ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোদির মানবিক বার্তা- খালেদা জিয়ার সুস্থতা কামনা, পাশে থাকার আশ্বাস দিল ভারত

হোয়াটসঅ্যাপে এসেছে টাকা পাঠানোর সুবিধা- চ্যাট থেকেই করা যাবে লেনদেন

Reporter Name

হোয়াটসঅ্যাপে এসেছে টাকা পাঠানোর সুবিধা- চ্যাট থেকেই করা যাবে লেনদেন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন পেমেন্ট ফিচার ‘হোয়াটসঅ্যাপ পে’। আলাদা কোনো অ্যাপ ব্যবহার না করে এখন চ্যাট উইন্ডো থেকেই টাকা পাঠানো যাবে- যেভাবে সাধারণ মেসেজ পাঠানো হয়, ঠিক ততটাই সহজে সম্পন্ন করা যাবে আর্থিক লেনদেন।

হোয়াটসঅ্যাপ খুলে Payments অপশন থেকে ব্যাংক অ্যাকাউন্ট UPI সিস্টেমের মাধ্যমে যুক্ত করলেই ফিচারটি সক্রিয় করা যায়। ব্যবহারকারীকে একটি UPI ID ও PIN সেট করতে হবে।

টাকা পাঠাতে চাইলে যাকে পাঠাবেন তার সঙ্গে চ্যাট ওপেন করে Payment আইকনে ট্যাপ করে নির্দিষ্ট অঙ্ক লিখে UPI PIN দিয়ে লেনদেন নিশ্চিত করতে হবে। গ্রহণকারী পক্ষেরও হোয়াটসঅ্যাপ পে সক্রিয় থাকলে টাকা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

হোয়াটসঅ্যাপ পেমেন্ট সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত। PIN ব্যবহারকারীর একার জানা থাকে, ফলে লেনদেন থাকে নিরাপদ ও নির্ভরযোগ্য।

পরীক্ষামূলকভাবে চালুর পর অল্প সময়েই ভারতে ১০ কোটির বেশি ব্যবহারকারী ফিচারটি ব্যবহার শুরু করেন। সাম্প্রতিক সময়ে NPCI (National Payments Corporation of India)- এর আরোপিত সীমাবদ্ধতা তুলে নেওয়ায় এটি এখন আরও বড় পরিসরে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়েছে।